সাম্প্রতিক

জীবন খাতার হিসেব



তখনো হারায়নি সূর্যের আলো,
একটু একটু করে
গোধূলীর পথ ধরে
ঘনিয়ে আসছিল সন্ধ্যা।

মনে পড়ে যায়-
জীবন খাতার শূন্য পাতার
একটি বিন্দুতে
থেমে গেছে সব,
চাওয়া পাওয়ার কিছু হিসেব,
কিছু পাওয়ার আনন্দ,
কিছু না পাওয়ার ব্যাথা,
বন্দী ছিল শুধু কবিতার খাতায়।

যেন সন্ধ্যার আগেই সন্ধ্যা নেমে আসে,
ঘন মেঘের আস্তরনে ঢেকে যায়
এক ফালি চাঁদটাও,
তারপর শুধু ঘুরে দেখি অন্ধকার,
চারিদিকে নিস্তব্ধ হাহাকার।


(২৬/০৮/২০১০ – রাত ২ টা ৩১ মিনিট)